রেনেসাঁসকালীন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রেনেসাঁসকালীন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮

আন্তোনিয় গ্রামসি




#
তুমি আন্তোনিয় গ্রামসি হাতে বসে বসে ট্রল দিয়ে যাচ্ছ একা।
এদিকে থিতু হচ্ছে গ্রীন ডেল্টা
বাইনারি কোডে লেখা নস্টালজিক দিন সমূহের পরে
যে অটাম ফিরে আসেনি, 
সেখানে জমাট বেঁধে গেছে পাপ আর বিলাসিতা।
বস্তুত কাপল বিশেষ পোয়েট্টিতে কালো টিপের বদলে
আমরা কখন সমুদ্র স্নানের কথা ভাবিনি। 
বরং অর্গাজম শুকিয়ে এলে সেখানে এঁটে দিয়েছিলাম বিসন্ন চুম্বন।

#
বিসন্ন কোন এক বিপ্লবী দিনে
আন্তোনিয় গ্রামসি হাতে তুমি 
বরাবরই ভাগ করে যাচ্ছ
বিশাদ ও বৈরুপের বিসন্নতা। 
আর বৈরি ওয়েদারে ম্যাকবুকে দেখে নিচ্ছ 
মাইনাস সাত ডিগ্রি সেলসিয়াস। 
চলো গ্রামসি শেষ করার আগে আরেকবার দেখে নেওয়া যাক
চেরি মাপল আর রেনেসাঁসকালীন মদ্যশালার প্রোমোদ বৈঠক।