বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮

কালশনিকভ, সালভেদর দালি ও অন্যান্য


#
ডান হাতে কালশনিকভ বা হাতে কবিতা রেখে চল সমুদ্দুরে যাই।
তোমার ব্যবচ্ছেদ লেটার বক্সে ভরে বোহেমিয়ানের মত হয়ে যাই সুমেরীয় গোলাপ।
সমূহ পেত্মাতার বেশে ক্যাফেটেরিয়ায় সেরে নেই আত্মহত্যা দিনের সরঞ্জামাদির বিবরণ।
#
যারা যারা মার্লের কনসার্ট শুনার আগে বিপ্লবী হতে চেয়েছিলে
তারা আরেকবার শুনে এসো বিষাদাক্রান্ত রবিবার।
মায়ান সভ্যতাকে পিছনে রেখে বরং সামুয়েল সক্রান্ত আলাপ সালাপ করা যেতে পারে।
#
নিদ্রাক্রান্তের ঘোরে তোমার সিনাপ্সে সালভেদর দালি
এঁকে গেল দ্য পারসিসটেন্স অব মেমরির শোকগাঁথা।
স্টোররুমের সাথে লেগে থাকা প্রেমিকার অর্গাজমে 
ভেসে আসা ভ্যান গো স্ট্রো স্ট্রো নাইটের লিরিকে
তুমি বারবারই স্বরন করেছিলে
হোটেল ক্যলিফোর্নিয়ার স্যাম্পেন বোতলগুলোর কথা।
দেখ লেগে থাকা তেলরংয়ে কি বিষাদ তুষারশুভ্র প্রেমের আখ্যান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন